জাতীয় সঙ্গীত
শনিবার | ১৭-১০-২০২৬ |
কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা

গ্রামঃ- কৃষ্ণপুর , পোস্টঃ- হাট যাদবপুর , উপজেলাঃ-মহেশপুর , জেলাঃ-ঝিনাইদহ।

স্থাপিতঃ 1979 খ্রিঃ
EIIN: 116724 | MPO Code: 5605032102
School Code: 16102
সর্বশেষ নোটিশ
07
Oct
নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা২০২৩
বিস্তারিত

01
Oct
দাখিল নির্বাচনী পরীক্ষা ২০২৩
বিস্তারিত

19
Aug
বার্ষিক/নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত।
বিস্তারিত

আমাদের কথা

কৃষ্ণপুর দাখিল মাদ্রাসাটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৯নং যাদবপুর ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে অবস্থিত। মাদ্রাসাটি উপজেলা সদর হতে ১৫ কিলোমিটার দক্ষিণে ভারতীয় সীমান্ত সংলগ্ন নিভৃত পল্লী গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠাকাল হতে মাদ্রাসাটি তার শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, নৈতিক মূল্যবোধ সম্পন্ন, অভিযোজনে সক্ষম বিশ্ব নাগরিক হিসাবে গড়ে তুলতে সদা তৎপর। একই সাথে ধর্মীয় শিক্ষার স্বকীয়তা অক্ষুন্ন রেখে চলেছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাকাল হতে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে চাকুরীসহ সেবামূলক প্রতিষ্ঠানে দক্ষতার সহিত কর্ম সম্পাদন করছে। প্রতিষ্ঠানটিতে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি চারতলা ভবন নির্মাণ করেছে। যার কারণে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। সরকার মহোদয় যদি মাদ্রাসাটির জন্য একটি -কমিপউটার ল্যাব এর প্রয়োজন। মাদ্রাসার শিক্ষার্থীরা ICT জ্ঞানে আরও একধাপ এগিয়ে যাবে। সুতরাং কর্তৃপক্ষ বরাবর আকুল আবেদন- কর্তৃপক্ষ যেন এই মাদ্রাসায় একটি ; ডিজিটাল ল্যাব” স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

সংক্ষিপ্ত ইতিহাস

কৃষ্ণপুর দাখিল মাদ্রাসাটি মহেশপুর উপজেলা ০৯নং যাদবপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অবস্থিত। ১৯৬৫ সালে “দারুল হেফজ ফোরকানিয়া মাদ্রাসা” হিসেবে মাদ্রাসাটি যাত্রা শুরু করে এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের প্রচেষ্টায় ১৯৭৯ সালে এটি কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা রূপে প্রতিষ্ঠা লাভ করে। মাদ্রাসার বর্তমান সুপার জনাব মোঃ আবুল হাশেমের প্রচেষ্টায় এবং স্থানীয় কিছু ব্যক্তিবর্গের উদ্যোগে ১৯৮৫ সালে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক “দাখিল মাদ্রাসা” হিসাবে স্বীকৃতি লাভ করে। মাদ্রাসাটিতে এবতেদায়ী প্রথম শ্রেণী হতে দাখিল দশম শ্রেণী পর্যন্ত চালু আছে। প্রতিষ্ঠানটিতে 360 জন শিক্ষার্থী অধ্যায়নরত। শিক্ষক সংখ্যা ১৩ জন, অন্যান্য কর্মচারীর সংখ্যা ০৫ জন। এই মাদ্রাসা হতে প্রতি বছর বোর্ড পরীক্ষায় গুণগত ও সংখ্যাগত দিক দিয়া সন্তোষজনক ফলাফল অর্জন করে থাকে।

লক্ষ্য ও উদ্দেশ্য

ধর্মীয় শিক্ষার পাশাপাশি ICT জ্ঞান সমৃদ্ধ, দেশপ্রেমিক ও উৎপাদনমুখী অভিযোজনে সক্ষম বিশ্ব নাগরিক হিসাবে শিক্ষার্থীদেরকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

ম্যানেজিং কমিটি, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা।
খাদিজা আক্তার

উপজেলা নিবাহী অফিসারও সভাপতি

সুপারিনটেনডেন্ট, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা
মোঃ হাফিজুর রহমান

সহকারী সুপার

Institute Location Google Map

সংবাদ ও ঘটনাবলী

ম্যানেজিং কমিটি, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা।
খাদিজা আক্তার

উপজেলা নিবাহী অফিসারও সভাপতি

সুপারিনটেনডেন্ট, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা
মোঃ হাফিজুর রহমান

সহকারী সুপার

Institute Location Google Map